• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪১:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ মাদক সম্রাট আটক

১৮ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:৪৫:৩০

জয়পুরহাটে বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ মাদক সম্রাট আটক

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১১৬ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট মনির হোসেনকে আটক করেছে র‌্যাব।

Ad

১৮ জানুয়ারি বৃহস্পতিবার মধ্য রাতে পাঁচবিবি উপজেলার ছোট মানিক এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

আটক মনির ছোট মানিক এলাকার মিজানুর রহমান মিনুর ছেলে।

কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, আটক মনির পাঁচবিবি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিলেন। এমন গোপন সংবাদে বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

এ সময় তার শয়নকক্ষে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র ও গরুর গোহাল ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us