• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:১৬:০০ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেট মহাসড়কে ট্রাকে আগুন

৬ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৪৪:০৬

সিলেট মহাসড়কে ট্রাকে আগুন

সিলেট প্রতিনিধি: সিলেটের লালাবাজারে গভীর রাতে মহাসড়কে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৫ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সিলেটে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেটগামী একটি ট্রাকে লালাবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ক্যাম্পের পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দুর্বৃত্তদের কাউকে গ্রেফতার করা যায়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০




Follow Us