• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৯:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দিনাজপুর-১ আসনে নৌকা-ট্রাক মার্কার দুই প্রার্থীর দিনভর প্রচারণা

৩১ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৩:৫৫:৩২

দিনাজপুর-১ আসনে নৌকা-ট্রাক মার্কার দুই প্রার্থীর দিনভর প্রচারণা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ আসনের (বীরগঞ্জ-কাহারোল) উপজেলায় দিনভর গণসংযোগ করেছেন নৌকা প্রতীকের প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল ও ট্রাক প্রতীকের প্রার্থী আলহাজ জাকারিয়া জাকা। তারা ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।

Ad

৩১ ডিসেম্বর রোববার কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন নৌকার প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল।

Ad
Ad

এ সময় এক পথসভায় তিনি বলেন, জনগণের ভোটে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে যোগাযোগ ব্যবস্থাসহ দৃশ্যমান উন্নয়ন করেছি। শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। তাই সরকারের উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট চাই।

এদিকে বীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন বাজারে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাকারিয়া জাকা।

এ সময় তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us