• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ দুপুর ১২:১৪:৪৮ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

৩১ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৩:০৩:২৪

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে কাওছার আহমদ (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

Ad

২৯ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৯টায় বিছানাকান্দি সীমান্তে ১২৬৩ মেইন পিলারের ৪০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত যুবক উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের দক্ষিণ বগাইয়া গ্রামের রুসন মিয়ার ছেলে কাওছার আহমদ। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।

বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ওই যুবক ভারতের অভ্যন্তরে চিনির চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিলো। সে চিনির চালান আনতে ভারতের অভ্যন্তরে ঢুকলে বিএসএফের গুলিতে নিহত হন। খবর পেয়ে  ঘটনাস্থল থেকে তার মরদেহ স্বজনরা নিয়ে এসেছেন।

এদিকে, ঘটনাটি জানতে পেরে গোয়াইনঘাট থানা পুলিশ নিহত ওই যুবকের বাড়িতে যায়। তবে নিহত যুবকের মরদেহ স্বজনরা সরিয়ে নিয়েছেন বলে স্থানীয়রা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সিলেটে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ১৫
সিলেটে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ১৫
৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৭:০২


আরও একটি মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
আরও একটি মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৪:০৩


গ্রন্থাগারে পড়ে  বই, জ্ঞানে, গুণে সমৃদ্ধ হই
গ্রন্থাগারে পড়ে বই, জ্ঞানে, গুণে সমৃদ্ধ হই
৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৭:৫৯






Follow Us