• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে মাঘ ১৪৩২ ভোর ০৫:২১:৪২ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

নবাবগঞ্জে লাঙ্গল রেখে নৌকায় উঠলো শতাধিক জাপা নেতাকর্মী

২৮ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৪:৫৪

নবাবগঞ্জে লাঙ্গল রেখে নৌকায় উঠলো শতাধিক জাপা নেতাকর্মী

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: নির্বাচনকে সামনে রেখে সালমান এফ রহমানকে শুভেচ্ছা জানানোর মাধ্যমে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। আসন্ন নির্বাচনে ঢাকা-১ আসনে নৌকার কাণ্ডারি সালমান এফ রহমান।

Ad

২৭ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৮টায় নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ (নির্বাচনী) কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগদান করেন তারা।

Ad
Ad

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সালমান এফ রহমান। তাকে ফুলেল শুভেচ্ছা জানায় ঢাকা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খন্দকার নুরুল আনোয়ার বেলাল, নবাবগঞ্জ উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি রেশমী আক্তার, নবাবগঞ্জ উপজেলা যুব সংহতির আহবায়ক জাকির হোসেন ও জয়কৃষ্ণপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:৩৮








শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২১


Follow Us