• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:৪০:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হাতিয়ায় লক্ষাধিক টাকায় বিক্রি হলো ১২ শাপলা পাতা মাছ

২৬ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৫৭:০৮

হাতিয়ায় লক্ষাধিক টাকায় বিক্রি হলো ১২ শাপলা পাতা মাছ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়েছে ১২টি শাপলা পাতা মাছ। ২৫ ডিসেম্বর সোমবার সকাল ৬টার দিকে জেলেরা মাছগুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে আনেন।

Ad

পরে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সি সেই মাছগুলো ১ লাখ ৮ হাজার টাকা দিয়ে কিনে নেয়।

Ad
Ad

সাদিয়া ফিশ এজেন্সির পরিচালক মো. বাবু বলেন, ৩-৪ দিন আগে জাহাজমারার মনির মাঝির জালে মাছগুলো ধরা পড়ে। সোমবার সকালে মনির মাঝি ১ লাখ ৮ হাজার টাকায় মাছগুলো আমাদের দোকানে বিক্রি করেন।  

হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, গভীর সাগরে মনির মাঝির ইলিশের জালে ১২টি শাপলা পাতা মাছ ধরা পড়ে। স্থানীয়ভাবে এটিকে হাউস মাছ বলা হয়। এরপর সোমবার সকালে তারা চেয়ারম্যান ঘাটে ফিরে আসেন। এর মধ্যে একটি শাপলা পাতা মাছ ছিল ৫৯ কেজি এবং আরেকটি ছিল ৪৮ কেজি ওজনের। এ দু’টি মাছের মণ ১৬ হাজার টাকায় বিক্রি করা হয়। বাকী মাছগুলো গড়ে ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us