• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৮:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন শাহজাহান ওমর

১৯ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:১১:০১

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন শাহজাহান ওমর

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম।

Ad

১৯ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন তিনি। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

Ad
Ad

পরে রাজাপুর উপজেলার বাইপাস এলাকার নৌকা প্রতীকের নির্বাচনী প্রধান কার্যালয়ে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম।

অপরদিকে মঙ্গলবার বেলা ১১টায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এম মনিরুজ্জামান মনির তার নির্বাচনী আসনের কাঠালিয়া উপজেলার বিভিন্ন স্থানে নানা শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং রাজাপুর ও কাঠালিয়াকে একটি স্মার্ট আসন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতী ব্যাক্ত করে তাদের কাছে ঈগল মার্কায় ভোট চান।

এর আগে তিনি কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ সিকদার মো. ফারুকের কবর জিয়ারত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us