• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:২০:২৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

হরতাল সমর্থনে মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ

১৯ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:২৮:১৮

হরতাল সমর্থনে মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি: সরকারের পদত্যাগ ও তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান হরতাল সমর্থনে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Ad

১৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় মানিকগঞ্জের নয়াডিঙ্গি-আটিগ্রাম সড়কে মিছিল করে তারা। 

Ad
Ad

অপরদিকে সকাল ৭টায় জেলার সাটুরিয়া উপজেলার তিল্লি সড়কে মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় সরকারের পদত্যাগ ও তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।

হরতালে মানিকগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। তবে ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার যানবাহন সীমিত পরিসরে চলাচল করছে। এতে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

এদিকে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়ন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us