• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫৫:০৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ২ দোকানিকে জরিমানা

১১ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৩৭:১২

রাঙ্গুনিয়ায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ২ দোকানিকে জরিমানা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে দুই মুদি দোকানিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Ad

১০ ডিসেম্বর রোববার বিকেলে উপজেলার রাজানগর ইউনিয়নের রাণীরহাটে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ।

Ad
Ad

জানা গেছে, বাজারে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির খবর পেয়ে তদারকিতে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই দোকানিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন বলেন, পেঁয়াজের অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯







Follow Us