• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

তালতলীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

৯ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৪৫:৪৯

তালতলীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো.মঈনউদ্দিন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Ad

৮ নভেম্বর শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মলিপাড়া এলাকায় তালতলী-মালীপাড় সড়কে এই ঘটনা ঘটেছে।

Ad
Ad

নিহত মঈনউদ্দিন নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টারচর এলাকার বেল্লার হোসের জীবনের ছেলে।

জানা গেছে,তালতলী বাজার থেকে মালিপাড়া এলাকায় মঈনউদ্দিন তার মায়ের সাথে হেঁটে যাচ্ছিলেন। এসময় মঈনউদ্দিনকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চাপা দিয়ে ঘাতক চালক পালিয়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে পাঠায়। বরিশাল নেওয়ার পথেই শিশু মঈনউদ্দিন মারা যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us