• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৮:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে শতাধিক ফলজ গাছ কর্তন

৩০ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৪৯:০৪

রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে শতাধিক ফলজ গাছ কর্তন

রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে মাহমুবুর রহমান নামে এক ব্যক্তির প্রায় শতাধিক ফলজ গাছসহ বিভিন্ন রকমের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

Ad

২৯ নভেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলা ডৌকার চর ইউনিয়নের পিপিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির পাশে প্রায় ৬২ বছর ধরে তার পৈতৃক ক্রয় করা সম্পত্তি ভোগদখল করে আসছে। ওই সম্পত্তিতে লাগানো ছিলো বিভিন্ন রকমের প্রায় শতাধিক ফলজ গাছ। বুধবার সকালে প্রতিবেশী জামান তার লোকজন নিয়ে জোর পূর্বক গাছগুলো কেটে ফেলে। এতে বাঁধা দিলে জামান ও তার লোকজন ভুক্তভোগীর উপর হামলা চালায়। এ ঘটনায় দুইজন আহত হয়েছে।

এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জামানের স্ত্রী শিরীনা বলেন, ওই সম্পত্তিতে আমার স্বামীসহ অনেকের অংশ রয়েছে। আমার স্বামী দাঁড়িয়ে ছিলো। সে কোনো গাছ কাটেনি।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এএসআই মঞ্জুরুল বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us