• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৫:১৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাসাইলে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৫

৩০ নভেম্বর ২০২৩ সকাল ১০:০৩:২৬

বাসাইলে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৫

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে শিয়ালের কামড়ে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

Ad

২৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় বাসাইল পৌরসভার দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

আহতরা হলেন, বাসাইল পৌরসভার দক্ষিণ পাড়া এলাকার মৃত চান খাঁর স্ত্রী ফাতেমা বেগম (৭৫), একই এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে মঙ্গল মিয়া (৬৫), জাকির হোসেনের ছেলে রাফি (৩), শফিকুল ইসলামের ছেলে শিশির (২৩) এবং জাহিদুল ইসলামের মেয়ে উর্মি (১৪)।

বাসাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রিন্স মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ঘর থেকে বের হলে একটি শিয়াল তাদের কামড় দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশস্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।

আহত শিশির জানান, আমি বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম। মাঠে আসা মাত্রই আমার পায়ে কামড় দেয়। পরে আমি হাত দিয়ে ঘুষি দিলে আমার হাতেও কামড় দেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ডি এম রাফিউর রহমান জানান, শিয়ালের কামড়ে আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাঁচজনের মধ্যে দু’জনের অবস্থা আশস্কা জনক হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বাসাইল পৌরসভার কাউন্সিলর প্রিন্স মাহমুদ জানান, সন্ধ্যার দিকে বাসাইল দক্ষিণ পাড়া এলাকায় শিশুসহ পাঁচজনকে শিয়ালে কামড় দেয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তিনজনকে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us