• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:১৮:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হরতালের প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

১৯ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:৫২:১৫

হরতালের প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালে প্রথম দিনে কোনো প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি স্থলবন্দরে। আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

Ad

হিলি ইমিগ্রেশন দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্বাভাবিক রয়েছে। তবে অন্য দিনের তুলনায় কম সংখ্যক দিনাজপুরগামী বাস চলাচল করতে দেখা গেছে।

Ad
Ad

১৯ নভেম্বর রোববার সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রফতানি শুরু হয়।

সকাল থেকেই পানামা পোর্ট ও শুল্ক স্টেশনের সকল বিভাগ এবং বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। বন্দরে পণ্য ওঠা-নামা ও পণ্য সরবরাহ কার্যক্রম সচল রয়েছে। বাংলাদেশী ট্রাক পণ্য নিয়ে বন্দরে ভিতরে ও বাহিরে গোডাউনগুলোতে লোড-আনলোড চলছে। তবে পণ্য নিয়ে ট্রাকগুলো দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে দেখা যায়নি।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, হরতালে বন্দরের ব্যবসায়ীদের আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনায় শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে যেকোনো ধরনের নাশকতা রুখে দিতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us