• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩১:১৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

১২ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৪৮:২৯

বীরগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৪ পলাতক আসামিকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। ১১ নভেম্বর শনিবার রাতে বীরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

Ad

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নির্দেশে পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন এসআই শাহজাহান সিরাজ, এসআই তানভীর, এএসআই মোহাম্মদ আলী, এএসআই সিরাজুল এবং এএসআই সারোয়ার জাহান।

Ad
Ad

আসামিরা হলেন ভাবকি এলাকার মৃত এমাজ উদ্দিনের ছেলে মো. শাহীন ইসলাম, আরাজি মিলনপুর এলাকার মৃত ফরিদ আলী ছেলে তহিদুল ইসলাম, মৃত আব্দুল সাত্তারের ছেলে সাইফুল ইসলাম, মৃত কলিমউদ্দিনের ছেলে আশাব আলী । পরে আটক ৪ আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, বীরগঞ্জ থানায় ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে থানা পুলিশের পৃথক কয়েকটি টি দল পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১



Follow Us