• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৫:৫৩ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে ৩৩ হাজার ২০০ ইউএস ডলার উদ্ধার

১১ নভেম্বর ২০২৩ রাত ০৮:৪৩:০২

মেহেরপুরে ৩৩ হাজার ২০০ ইউএস ডলার উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩৩ হাজার ২০০ ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি। ১১ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে বুড়িপোতা বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (কোয়ার্টার মাস্টার) হায়দার আলী ও বুড়িপোতা ক্যাম্প কমান্ডার হাবিলদার মোতালেব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

Ad

চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। ঘটনার সময় বুড়িপোতা বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৬/৪-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িপোতা মাঠে টহল দিচ্ছিলো। সকাল সাড়ে ৯টার দিকে বুড়িপোতা মাঠে একজন ধান ক্ষেতে পানি দেওয়া অবস্থায় বিজিবির টহল দলকে দেখে দৌড়ে পালিয়ে যায়। তৎক্ষনিক টহল দল পানির পাম্প এলাকায় গিয়ে পুরাতন কাপড় দিয়ে ঢাকা একটি কালো পলিথিনের ব্যাগ দেখতে পায়। টহল দল পলিথিনের ব্যাগটি তল্লাশী করে স্কচটেপ দিয়ে মোড়ানো ৪ বান্ডিলে মোট ৩৩ হাজার ২০০ ইউএস ডলার উদ্ধার করে।

Ad
Ad

এ ঘটনায় হাবিলদার মোতালেব হোসেন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। উদ্ধার হওয়া ইউএস ডলারগুলো মেহেরপুর ট্রেজারী অফিসে জমা দিয়েছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬
ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৩:৫৪

বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৩:৫৫

জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২২:৫৯

জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৩:১৭

প্রশাসনকে নিরপেক্ষ থাকার তাগিদ এ্যানির
প্রশাসনকে নিরপেক্ষ থাকার তাগিদ এ্যানির
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৮:৫০

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৩:০৮






Follow Us