• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১১:৩৯:৪১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কালাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

৯ নভেম্বর ২০২৩ দুপুর ১২:১৮:১১

কালাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ২৬০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে। 

Ad

৮ নভেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

Ad
Ad

পরে কৃষকদের নিয়ে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কালাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা বাবু মুনিশ চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান, আবিদ আবদুল্লাহ প্রমুখ।  

এ সময় ৩ হাজার ২০০ কৃষককে এক বিঘা জমির জন্য ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার প্রদান করা হয়।

কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বলেন, কৃষকদের শীতকালীন আবাদ বৃদ্ধির জন্য এসব প্রণোদনা বিতরণ করা হচ্ছে। আগামীতেও এটা অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬


Follow Us