• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৬:০০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-আরিচা মহাসড়কে বাস ভাঙচুর: আটক ১

৩১ অক্টোবর ২০২৩ সকাল ১১:১৯:০৪

ঢাকা-আরিচা মহাসড়কে বাস ভাঙচুর: আটক ১

সাভার প্রতিনিধি: সাভারের ধামরাইয়ে ১ টি স্কুলবাস এবং আরও একট যাত্রীবাহী বাসসহ মোট ২ টি বাস ভাঙচুরের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আটক করা হয়েছে মোস্তফা নামের একজন পিকেটারকে। ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুরে এই ভাংচুরের ঘটনাটি ঘটে।

Ad

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে কয়েকজন বিএনপি সমর্থক শ্রীরামপুর এলাকায় জড়ো হয়। পরে তারা আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজের ১ টি স্কুলবাস এবং আরও ১ টি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। তবে এ ঘটনায় একনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Ad
Ad

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) নির্মল কুমার দাস গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে সাথেসাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পুলিশ দেখামাত্রই পিকেটাররা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এ সময় ১ জনকে আটক করে পুলিশ। আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us