• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:৪০:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

তেতুলিয়া নদীতে ইলিশ ধরায় ৩ হাজার মিটার জালসহ ৩টি নৌকা জব্দ

২৮ অক্টোবর ২০২৩ দুপুর ১২:৩৭:৩১

তেতুলিয়া নদীতে ইলিশ ধরায় ৩ হাজার মিটার জালসহ ৩টি নৌকা জব্দ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ভোলার চরফ্যাশন তেতুলিয়া নদীতে রাতভর অভিযান পরিচালনা করে ৩ হাজার মিটার কারেন্ট জাল ও মাছ ধরার তিনটি নৌকা জব্দ করা করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসের ফিশারি অফিসার মো. সাইদুর রহমানের নেতৃত্বে এসব জাল এবং নৌকা জব্দ করা হয়।

Ad

২৭ অক্টোবর শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন দুলারহাট থানার এএসআই নুরুল ইসলাম  ।

Ad
Ad

তিনি জানান, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৮ পর্যন্ত তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এসব জাল এবং নৌকা জব্দ করা হয় ।

ফিশারি অফিসার মো. সাইদুর রহমান জানান, অভিযানে জাল, নৌকা এবং ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানা ও গরিব-অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে এবং জালগুলো পুড়িয়ে ফেলা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us