• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৬:৪০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনায় শেখ রাসেল দিবস পালন

১৮ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:২৪:৩৯

পাবনায় শেখ রাসেল দিবস পালন

পাবনা প্রতিনিধি: শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৮ অক্টোবর বুধবার সকালে সংগঠনটির জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি সদস্যদের সাথে নিয়ে দুর্জয় পাবনায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে একটি আলোচনা সভায় যুক্ত হন।

Ad

এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বক্তারা। একই সাথে এ দিবসের তাৎপর্যও তুলে ধরেন তারা।

Ad
Ad

আলোচনা সভা শেষে শেখ রাসেলের প্রয়াত আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর সংগঠনের সদস্যদের সাথে নিয়ে কেক কেটে তার ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. তৌফিক ইমাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম নেতা, সংগঠনের সদস্য রেজাউল করিম মুরাদ, আবুল কালাম আজাদ, ইমরোজ খন্দকার বাপ্পী, আরিফুল ইসলাম মিঠু, আনিস মাস্টার, মনিরুজ্জামান রাসেল, শেখ ইমরান, রাহাত হোসেন পল্লব, পিয়াস, শোভন, অর্ক ও একাধিক স্কুল শাখা সহ বিভিন্ন ইউনিটের সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us