• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৫:৫১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু: হাসপাতালে ৩৩৫

১৮ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:৩৮:০৬

ফরিদপুরে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু: হাসপাতালে ৩৩৫

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন ৩ নারী ও ১ পুরুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার হাসপাতালগুলোতে মৃতের সংখ্যা দাড়াল ৯৩ জনে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৫ জন রোগী। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৫৬ জন।

Ad

মৃত ব্যক্তিরা হলেন ঝিনাইদাহ জেলার হরিপুর এলাকার উজ্জলের স্ত্রী অঞ্জলী (৪০), বাকী ৩ জন ফরিদপুর জেলার সদর উপজেলার শিবরামপুর গ্রামের মৃত কাঞ্চন আলীর ছেলে সবদার আলী (৭০), মধুখালী উপজেলার পরীক্ষীতপুর গ্রামের জব্বার খানের স্ত্রী মরিয়াম (৪৮), আলফাডাঙ্গা উপজেলার চরনারানদিয়া গ্রামের সাজিদুলের ১৩ বছর বয়সী কন্যা সারমিন। ১৮ অক্টোবর বুধবার দুপুরে  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

Ad
Ad

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ বছর বয়সের এক মেয়েসহ ৪ জন মারা গেছেন। এছাড়া হাসপাতালটিতে বর্তমানে জেলা ও জেলার বাইরের মোট ২৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৩৫ জন রোগী। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৫৬ জন। এ বছর জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় মোট ৯৩ জন রোগী মারা গেছেন।

জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৩০ জন। এর মধ্যে ১৬ হাজার ৬৮১জন রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২



Follow Us