• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১৭:০৯ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

পলাশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন

১৫ অক্টোবর ২০২৩ দুপুর ১২:৩৯:৩৫

পলাশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ইপিআই কার্যক্রমে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।  

পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয়ে ১৫ অক্টোবর রোববার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম, উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজি ও স্কুলের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস।

এ সময় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

রোববার ১৫ অক্টোবর থেকে ১৮ কর্ম দিবসের মধ্যে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ১০ হাজার ৭২০ জন ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ২৩৪ জন কিশোরীদের মাঝে এ টিকা দেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
২৪ জুন ২০২৬ দুপুর ০২:০০:৫২









Follow Us