• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:৪৯:৪০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিরাজদিখানে গলায় গামছা পেঁচিয়ে স্ত্রীকে হত্যা

৯ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৫:৪২

সিরাজদিখানে গলায় গামছা পেঁচিয়ে স্ত্রীকে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে সিরাজদিখানে এক পাষন্ড স্বামী তার স্ত্রীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে। ৮ অক্টোবর রোববার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের সতুরচর গ্রামে এ ঘটনা ঘটে।

Ad

মিজান বাসাইল ইউনিয়নের সতুরচর গ্রামের মৃত ইমরান হোসেনের পুত্র।

Ad
Ad

সিরাজদিখান থানা পুলিশ ও বাসাইল ইউপি চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম জানান, সতুরচ গ্রামের কুয়েতে প্রবাসী মো.মিজানের (৩০) সাথে তার স্ত্রী সাদিয়ার (২৫) দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ চলছিল। কলহের জেরে রোববার রাত সাড়ে ১১টার দিকে সে স্ত্রীকে মারধর করে। এক পর্যায় স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে রাতেই তারা পাষান্ড স্বামী মিজানকে নিজ বাড়ি থেকে আটক করে।

সিরাজদিখান থনার ওসি মো.মুজাহিদুল ইসলাম জানান, স্বামী মিজান প্রায় দুই মাস আগে কুয়েত থেকে ছুটিতে বাড়ি আসে । স্বামী-স্ত্রী দুজনের মধ্যেই বনাবনি ছিল না। পারিবারিক কলহের কারণেই স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে । ঘাতক স্বামী মিজানকে রাতেই আমরা আটক করেছি। মামলার হয়েছে। ওই মামলায় আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us