• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরের গাংনীতে দেয়াল চাপায় স্ত্রীর মৃত্যু, স্বামী-সন্তান আহত

৬ অক্টোবর ২০২৩ দুপুর ১২:২৩:৫০

মেহেরপুরের গাংনীতে দেয়াল চাপায় স্ত্রীর মৃত্যু, স্বামী-সন্তান আহত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে মাটির ঘরের দেয়াল চাপায় পানছুরা খাতুন (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার স্বামী আব্দুল লতিফ (৭০) ও প্রতিবন্ধী ছেলে শাহাজামাল (৩০)। তাদের বাড়ি উপজেলার এলাঙ্গী গ্রামের পুলিশ ক্যাম্পপাড়ায়।

Ad

৪ অক্টোবর বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে এ হতাহতের ঘটনা ঘটে।

Ad
Ad

আহত আব্দুল লতিফের ভাগ্নে জনি জানান, আমার মামা-মামী ও তাদের প্রতিবন্ধী সন্তান রাতে নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে তাদের মাটির ঘরের দেয়াল ধসে পড়ে।

পরে তাদের তিনজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পানছুরা খাতুন মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা জন্য হাসপাতালে ভর্তি করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us