• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ দুপুর ০১:০৭:২৭ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:১৫:৩১

বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আগেই ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিললেও শেষ পর্যন্ত চূড়ান্ত ঘোষণা আসে গতকাল মধ্যরাতে। পাকিস্তান সরকার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান দল।

Ad

লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম–এর উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির প্রতিনিধিদলের বৈঠকের পরই পাকিস্তানের অবস্থান পরিবর্তন হয়, যা এখন স্পষ্ট।

Ad
Ad

এর আগে আইসিসিও এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের সঙ্গে আলোচনা সফল হয়েছে। আইসিসির ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে সব সদস্য দেশ আইসিসি আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণের প্রতিশ্রুতিকে সম্মান জানাতে সম্মত হয়েছে।

ভারতের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্তের প্রাক্কালে পিসিবি কার্যালয়ে আইসিসি ও পিসিবির মধ্যে দর-কষাকষির বৈঠক শেষে গতকাল পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ–এর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশসহ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং আরও কয়েকটি দেশ বৈশ্বিক ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তানকে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে।

নাকভি প্রধানমন্ত্রীকে আরও অবহিত করেন যে, আইসিসি বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে বাংলাদেশকে কোনো শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, ২০৩১ বিশ্বকাপের আগে একটি বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাবও দিয়েছে সংস্থাটি। এ বিষয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে–এর সঙ্গেও পাকিস্তানের প্রধানমন্ত্রীর টেলিফোন আলাপ হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আগেই জানিয়েছিলেন, আইসিসির সঙ্গে দর-কষাকষির সময় পিসিবির উত্থাপিত বেশ কয়েকটি শর্ত ছিল বাংলাদেশের স্বার্থ–সংশ্লিষ্ট। বিশ্বকাপ বয়কটের কারণে বাংলাদেশ যেন কোনো ধরনের শাস্তি বা ক্ষতির মুখে না পড়ে, সে বিষয়টি সভায় জোরালোভাবে তুলে ধরেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

দেশে ফিরে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বক্তব্য উদ্ধৃত করে বোর্ড এক বিবৃতিতে জানায়, বৈশ্বিক ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে পাকিস্তান যেন ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে সম্মত হয়—এ অনুরোধ তিনি পিসিবিকে জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজাপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগুন
রাজাপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগুন
১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৫:৩২


নেত্রকোণায় ভোট কেন্দ্রে আগুন
নেত্রকোণায় ভোট কেন্দ্রে আগুন
১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৮:৪৭

দেশের ৮ হাজার ৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি
দেশের ৮ হাজার ৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি
১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৯:৩৫







Follow Us