• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:১১:০৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অবৈধ স্থাপনা উচ্ছেদে সিসিকের অভিযান

১৪ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:৪০:৫৭

অবৈধ স্থাপনা উচ্ছেদে সিসিকের অভিযান

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর টুকেরবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টা থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্বে দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

Ad

সিসিক সূত্রে জানা যায়, উচ্ছেদ অভিযান চালানো এলাকার বাসিন্দাদের ৬ মাস আগেই নোটিশ দেয়া ও মাইকিং করা হয়েছিল। তবুও তারা নিজ থেকে সরে না যাওয়ায় এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

Ad
Ad

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক বলেন, টুকেরবাজার এলাকায় সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা ও শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। টুকেরবাজার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেবসহ সংশ্লিষ্ট। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us