• ঢাকা
  • |
  • সোমবার ৮ই চৈত্র ১৪৩২ রাত ০২:২২:২৯ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে খায়রুজ্জামান লিটনের হ্যাট্রিক জয়

২১ জুন ২০২৩ রাত ১০:০২:০৭

“তৃতীয়বার বিজয়ী হয়ে সমর্থকদের ভি-চিহ্ন দেখাচ্ছেন এএইচএম খায়রুজ্জামান লিটন”

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করা হয়েছে। এতে তৃতীয়বারের মতো রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। ২১ জুন বুধবার রাতে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মুরশিদ আলম হাতপাখা প্রতীকে ১৩ হাজার ৩৯৩ ভোট পেয়েছেন।

Ad
Ad

সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশনের মোট ৩০টি ওয়ার্ডের ১৫৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। কোনো বড় ধরনের  বিশৃঙ্খলা ছাড়াই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।

Ad

রাজশাহীতে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন- আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম ও জাকের পার্টির মো. লতিফ আনোয়ার। রাজশাহী সিটিতে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির
বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির
২২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৫৪



Follow Us