• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:১৬:০৩ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান ক্লোজড

২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:২৬:৩৪

গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান ক্লোজড

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে ক্লোজড করা হয়েছে। তাকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে সদর দপ্তরে রিপোর্টের নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনার অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবসহ সাতজন সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।

Ad
Ad

এদিকে, জিএমপি কমিশনার মো. নাজমুল করিম খানের ব্যবহৃত ব্যক্তিগত সাদা রঙের গাড়ি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত কি না, সে বিষয়ে অনুসন্ধানের আবেদন করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। গত ২৮ আগস্ট দুদক চেয়ারম্যানের কাছে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাদিম মাহমুদ ও ইয়াছিন আলফাজ এ আবেদন করেন।

Ad

তারা আবেদনে উল্লেখ করেন, নাজমুল করিম খানের ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটি দুদক আইনের তফশিলভুক্ত অপরাধের আওতাভুক্ত। তাই আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে অনুসন্ধান শুরু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইন্দোনেশিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:০৫:৫৫



বীরগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু
বীরগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ০১:১৫:১৭



শীতলক্ষ্যায় ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার
শীতলক্ষ্যায় ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৩:৩৭

চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ২
চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ২
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫১:৪৫



Follow Us