• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা চৈত্র ১৪৩২ ভোর ০৪:০৮:৪৭ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ

২২ নভেম্বর ২০২৫ সকাল ০৮:১৬:১৬

ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে তীব্র ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতিতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে। এই প্রাকৃতিক দুর্যোগে অনেকে হতাহত হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি ও গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

Ad
Ad

এ ছাড়া ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস পৃথক এক বার্তায় শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Ad

শুক্রবার সকালে ঢাকায় ও আশপাশের কয়েকটি জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, যা ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে।

এছাড়া মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, মাটির ১০ কিলোমিটার গভীরে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজ পবিত্র শবে কদর
আজ পবিত্র শবে কদর
১৬ মার্চ ২০২৬ রাত ০৮:৪০:০২






Follow Us