• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩০:১৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের জন্য সতর্কতা জারি কানাডার

২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৫৫:৪৯

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের জন্য সতর্কতা জারি কানাডার

এশিয়ান ডেস্ক: বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা সরকার।

Ad

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।

Ad
Ad

বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক ‘হলুদ সংকেত’ জারি করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে ভ্রমণে গেলে নাগরিকদের বাড়তি সতর্ক থাকতে হবে। তবে বাংলাদেশের পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ভ্রমণের ক্ষেত্রে ‘লাল সংকেত’ জারি করেছে কানাডা, যা সম্পূর্ণ নিষেধাজ্ঞার নির্দেশনা।

কানাডা সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচি, হরতাল-অবরোধ, সম্ভাব্য বিক্ষোভ ও সংঘর্ষের কারণে নিরাপত্তা পরিস্থিতি যেকোনো সময় অবনতি ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতির আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে। তাই ভ্রমণকালে কানাডার নাগরিকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া পার্বত্য তিন জেলায় ভ্রমণ এড়ানোর জন্য বিশেষভাবে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের ঝুঁকি রয়েছে ওই অঞ্চলে। তাই কানাডার নাগরিকদের এসব এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us