• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:৫৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাট সীমান্তে বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি নিহত

২৬ জুন ২০২৪ দুপুর ১২:৩৭:৪১

লালমনিরহাট সীমান্তে বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)র গুলিতে এক বাংলাদেশি গরু পারাপারকারী নিহত হয়েছে।

Ad

২৫ জুন মঙ্গলবার দিবাগত ভোর রাতে উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার লোহাকুচি সীমান্ত এলাকার মৃত মঈনউদ্দীনের ছেলে।  

Ad
Ad

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে ৪ থেকে ৫ জন বাংলাদেশি লোহাকুচি সীমান্তের ৯১৯ নং সীমানা পিলার দিয়ে ভারতের ভিতরে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮ বিএসএফের ওয়েস্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থালেই মারা যান নুরুল ইসলাম (৬০)। পরে সঙ্গীরা রাতের অন্ধকারে তার মরদেহ নিয়ে আসে।

খবর পেয়ে উপজেলার গোড়ল এলাকার তদন্ত কেন্দ্রের কর্তব্যরত পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার করে।

লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us