খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে খোকসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংঘরিয়া গ্রামের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শওকত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ মো. হাসান আলী।
এসময় আরও ছিলেন- কুষ্টিয়া জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ এ কে এম কামরুজ্জামান, কুষ্টিয়া খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. ওয়াহিদুজ্জামান, খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল নোমান, প্রেসক্লাবের সভাপতি পুলক সরকারসহ প্রায় শতাধিক কৃষাণ-কৃষাণি।
মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমন ধান কেটে বোরো ধান লাগানোর আগ পর্যন্ত জমি পড়ে থাকে। এই সময়টাতে যদি সরিষা চাষ করা হয়, এবং প্রযুক্তি ব্যবহার করে চাষ করি, তাহলে ১ বিঘা জমিতে চাষ করলে স্বল্প সময়ে অল্প খরচে ১০ থেকে ১২ হাজার টাকা লাভ করা সম্ভব। একই সাথে সরিষা চাষ করে তেলের আমদানি কমিয়ে আনা সম্ভব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available