• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:০৯:০৪ (19-Jun-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে কৃষক সংবর্ধনা ও কৃষি উপকরণ বিতরণ

৩১ অক্টোবর ২০২৫ সকাল ১১:৫৮:৩৬

ঝিনাইদহে কৃষক সংবর্ধনা ও কৃষি উপকরণ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক ছাড়া পৃথিবী অচল’ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কৃষকদের সংবর্ধনা ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ অক্টোবর শুক্রবার সকালে সদর উপজেলার রামনগর গ্রামে পরিবেশবিদ জহির রায়হানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনাইদ হাবীব, পরিবেশবিদ জহির রায়হান, কুমড়াবাড়ীয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুন-অর রশিদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে এলাকার ২০ জন কৃষককে সংবর্ধনা জানানো হয় এবং তাদের মাঝে মাথাল, কাস্তে ও গামছা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজক জহির রায়হান বলেন, কৃষকদের অক্লান্ত পরিশ্রম ও দেশের খাদ্য নিরাপত্তায় তাদের অমূল্য অবদানকে স্বীকৃতি জানাতেই এ আয়োজন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশের বাজারে আবারও কমলো সোনার দাম
দেশের বাজারে আবারও কমলো সোনার দাম
১৯ জুন ২০২৬ সকাল ১০:৫৮:১৮






Follow Us