• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫০:৫০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে ৬ বিঘা জমির কলাবাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা

২১ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৪৩:১২

মেহেরপুরে ৬ বিঘা জমির কলাবাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে দুই কৃষকের ৬ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের ক্ষতি হয়েছে প্রায় ১২ লাখ টাকা।

Ad

২০ জানুয়ারি শনিবার দিবাগত রাতের কোন এক সময় শাজাহান আলীর এক বিঘা ও রহিদুল ইসলামের ৫ বিঘা জমির কলাগাছ কেটে দেয়ার ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থায় নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

Ad
Ad

ক্ষতিগ্রস্ত কৃষক সাজাহান আলী ও রহিদুল ইসলাম বলেন, প্রতি বিঘার জন্য ৩০ হাজার টাকা করে অন্যের কাছ থেকে বর্গা নিয়ে কলার চাষ শুরু করেন তিনি। বিঘায় তাদের খরচ হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। সকালে লোকজন দেখে কৃষকদের জানানোর পরে জমিতে এসে দেখি জমির সব গাছ কেটে দিয়েছে। কারো সাথে কোন শত্রুতা নেই, তারপরও এমন করার কারণ বুঝতে পারছি না। ফসলের সাথে এমন শত্রুতা করা হয়েছে, এটা খুবই কষ্টদায়ক।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন বলেন, কৃষকের ফসল কেটে তছরুপ করার বিষয়টি ন্যাক্কারজনক। এতে শুধু কৃষকের ক্ষতি হয়নি। জেলার অর্থনীতির ক্ষতি করা হয়েছে। এমন কাজে জড়িতদের আইনের আওতায় আনা উচিৎ।

গাংনী থানার অফিসার ইনচার্জ ( ওসি) তাজুল ইসলাম বলেন, কলা বাগান কেটে দেয়ার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us