• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০৯:০৭ (24-May-2026)
  • - ৩৩° সে:

হ্যারি কেইনের হ্যাটট্রিকে জার্মান কাপ জিতল বায়ার্ন

২৪ মে ২০২৬ দুপুর ০১:১৬:৩৭

হ্যারি কেইনের হ্যাটট্রিকে জার্মান কাপ জিতল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক: জার্মান কাপের (ডিএফবি পোকাল) ফাইনালে স্টুটগার্টকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। ফাইনালে হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।

২৩ মে শনিবার বার্লিনের ঐতিহাসিক অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের প্রথমার্ধে উভয় দলই একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। দুই গোলরক্ষকের দারুণ সব সেভে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় ম্যাচ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। ৫৫তম মিনিটে মাইকেল ওলিসের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেইন।

এরপর ৮০তম মিনিটে লুইস দিয়াজের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন এই ইংলিশ ফরোয়ার্ড। ম্যাচে ফেরার চেষ্টা করলেও বায়ার্নের শক্ত রক্ষণভাগ ভেদ করতে পারেনি স্টুটগার্ট।

ইনজুরি সময়ে পেনাল্টি পায় বায়ার্ন। স্পটকিক থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হ্যারি কেইন। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে বাভারিয়ানরা।

উল্লেখ্য, চলতি মৌসুমে বুন্দেসলিগা ও ডিএফবি পোকাল জিতলেও বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইনের কাছে হেরে ট্রেবল জয়ের সুযোগ হারায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






নলডাঙ্গায় ট্রাকচাপায় নিহত ১, আহত ১
নলডাঙ্গায় ট্রাকচাপায় নিহত ১, আহত ১
২৪ মে ২০২৬ দুপুর ০২:৫৯:৩৪





Follow Us