• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:১৬:১১ (24-May-2026)
  • - ৩৩° সে:

মে মাসের ২৩ দিনে রেমিট্যান্স প্রায় ২৯৮ কোটি ডলার

২৪ মে ২০২৬ সন্ধ্যা ০৬:২০:১৯

মে মাসের ২৩ দিনে রেমিট্যান্স প্রায় ২৯৮ কোটি ডলার

অনলাইন ডেস্ক: চলতি বছরের মে মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) এসেছে প্রায় ২৯৮ কোটি মার্কিন ডলার।

২৪ মে রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, এ সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ২১০ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২৩০ কোটি ৯০ লাখ ৪০ হাজার ডলার, যা গত বছরের তুলনায় ২১ দশমিক ২৬ শতাংশ বেশি।

ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা পরিবারের জন্য বেশি অর্থ পাঠাচ্ছেন, যার ফলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এর আগে এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা এক মাসে সর্বোচ্চ রেকর্ড। ফেব্রুয়ারি ও জানুয়ারিতেও রেমিট্যান্স প্রবাহ ৩০০ কোটি ডলারের ওপরে ছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজ মিনায় যাবেন হাজীরা
আজ মিনায় যাবেন হাজীরা
২৪ মে ২০২৬ বিকাল ০৫:০৭:৩৫

Follow Us