• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:০০:১২ (24-May-2026)
  • - ৩৩° সে:

মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা, প্রধান শিক্ষক আটক

২৪ মে ২০২৬ সকাল ০৯:৪৭:১২

মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা, প্রধান শিক্ষক আটক
“প্রতীকি ছবি”

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসা শিক্ষিকাকে (১৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে মাওলানা বেলাল হোসেন ওসমানী (৪৫) নামের মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মাওলানা বেলাল হোসেন ওসমানী ফতুল্লার লামাপাড়া এলাকার মারকাজ মসজিদ সংলগ্ন জামিয়া ওসমানিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। তিনি একই এলাকার মৃত ওসমান গণির ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষিকা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মাওলানা বেলাল হোসেনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফতুল্লা মডেল থানার পূর্ব লামাপাড়ায় মারকাজ মসজিদ সংলগ্ন বেলাল হোসেনের মালিকানাধীন ভবনের নিচতলায় জামিয়া ওসমানিয়া মহিলা মাদ্রাসাটি অবস্থিত। প্রায় দুই মাস আগে ভুক্তভোগী ওই শিক্ষিকা আবাসিক শিক্ষিকা হিসেবে মাদ্রাসাটিতে যোগদান করেন।

অভিযোগে বলা হয়, যোগদানের পর থেকেই মাওলানা বেলাল হোসেন তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ২২ মে শুক্রবার সকাল ৬টায় তিনি শিক্ষিকার কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।

পরে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, অভিযুক্ত আসামীকে গ্রেফতারের পর শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঈদ উপলক্ষে চার বন্দির সাজা মওকুফ
ঈদ উপলক্ষে চার বন্দির সাজা মওকুফ
২৪ মে ২০২৬ দুপুর ১২:২২:২৬









Follow Us