• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ০৮:০০:৪৮ (18-Jun-2026)
  • - ৩৩° সে:
নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না রাখে: এসএসএফকে প্রধানমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না রাখে: এসএসএফকে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ-এর পিছিয়ে থাকার কোনোই সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, এসএসএফ যখন প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের অনেক পার্থক্য। বর্তমানে আর্থ-সামাজিক-রাজনৈতিক অবস্থা ও ব্যবস্থা, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্যপ্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে।১৮ জুন বৃহস্পতিবার তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।তরুণ বেলা থেকেই এসএসএফের কার্যক্রমের সঙ্গে নিজের পরিচিত হওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রধান হিসেবে বর্তমানে প্রতিদিন-প্রতি সময় আমি এসএসএফের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করছি। তবে এসএসএফের কার্যক্রমের সঙ্গে আমার পরিচয় নতুন নয়। মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তখন থেকেই অর্থাৎ আমার তরুণ বেলা থেকেই আমি এসএসএফের কার্যক্রমের সঙ্গে পরিচিত।তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুর পর শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসের অন্যতম বৃহত্তম নামাজে জানাজা আয়োজনের ক্ষেত্রেও প্রধান সমন্বয়ক হিসেবে এসএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি এসএসএফকে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে আবারো ধন্যবাদ জানাই।তারেক রহমান বলেন, এইসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা জরুরি। একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ-এর পিছিয়ে থাকার কোনোই সুযোগ নেই।এসএসএফের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী নিজের বিশেষ দৃষ্টিভঙ্গি শেয়ার করতে চান বলে উল্লেখ করে বলেন, সেটি হলো, সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপরই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং, নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, একটি সফিসটিকেটেড বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাই।প্রধানমন্ত্রী বলেন, বিগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপি জনগণের ম্যান্ডেট পাওয়ার পর ১৭ ফেব্রুয়ারি থেকে বর্তমান গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী সরকার প্রধান হিসেবে এসএসএফ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা জানেন, জনগণের দুর্ভোগ লাঘব করে সড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে আমি আমার গাড়িবহরের আকার সীমিত করেছি। ফলে বিদ্যমান পরিস্থিতিতে সদস্য সংখ্যা বাড়ানোর পরিবর্তে এসএসএফকে হয়তো দক্ষতা এবং নিরাপত্তা কৌশলের ওপর বেশি জোর দিতে হচ্ছে। আপনারা যথাসম্ভব সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন, আপনাদেরকে ধন্যবাদ।সরকার প্রধান বলেন, একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায়শই জনসভা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ গ্রহণ করতে হয়। এই ধরনের অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা কিছুটা জটিল। এ ধরণের পরিস্থিতিতে একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা এই দুটির মধ্যে ভারসাম্য রক্ষা করেই এসএসএফকে তাদের নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়।প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি, এ ধরণের পরিস্থিতিতে সুষ্ঠু এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে এসএসএফের কর্মদক্ষতাও প্রতিভাত হয়ে ওঠে।সরকার প্রধান বলেন, কিছুক্ষণ আগেই আমি এসএসএফ-এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জটি উদ্বোধন করেছি। উদ্বোধনী মহড়াও প্রত্যক্ষ করেছি। পেশাগত কর্মদক্ষতা বাড়াতে নবনির্মিত এই ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে। আশা করি, নিরাপত্তা কৌশল প্রণয়ন এবং নিজেদের পেশাগত কর্মদক্ষতা বাড়াতে আপনারা এই ফায়ারিং রেঞ্জের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবেন।২০০২ সালের পর এসএসএফের রেড বুক সময়ের চাহিদানুযায়ী পুনরায় সংস্কার করে বর্তমানে আরও আধুনিক এবং সময়োপযোগী করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই ‘রেড বুক’ এসএসএফের কার্যপদ্ধতি এবং কর্মপদ্ধতির নীতিমালা প্রদানের পাশাপাশি আইনি সুরক্ষাও নিশ্চিত করেছে। আপনাদের জন্য রেড বুকে উল্লেখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করা অবশ্য জরুরি। তবে রেড বুকের নির্দেশনার পাশাপাশি সময় এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নেরও সুযোগ রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, এসএসএফের মতো বিশেষায়িত বাহিনীর জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি চেইন অব কমান্ড এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য।প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্র প্রধান, সরকার প্রধান এবং দেশে-বিদেশে রাষ্ট্রঘোষিত বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। সুতরাং, নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে দেশের অন্য সকল নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাঙ্গে সমন্বয়ের মাধ্যমেই এসএসএফকে নিরাপত্তা কৌশল নিশ্চিত করতে হয়। আমি মনে করি, সমন্বয় যত বেশি দক্ষতার সঙ্গে করা যায়, নিরাপত্তা ব্যবস্থাও তত বেশি সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হয়।তিনি আরও বলেন, আরও একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন। তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সে দিকেও বিশেষভাবে সতর্ক থাকবেন। গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে এসএসএফ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।সূত্র: ঢাপো।

৪ ঘন্টা আগে


















































পাবনার বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

পাবনার বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ার দেবোত্তর বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের ছাদে জমে থাকা পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।১৮ জুন বৃহস্পতিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহাদাত হোসেন উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং তিনি মো. জব্বার হোসেনের ছেলে। সে দীর্ঘ দিন আকুল স্টোরে চাকরি করতেন।আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, আটঘরিয়ার দেবোত্তর বাজারে অবস্থিত আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকের ভবনের ছাদে জমে থাকা পানি নিষ্কাশন করতে যায় শাহাদাত। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের তারে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, অসাবধানতাবশত বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে আসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

১৮ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:০৫
চলতি মাসে রেমিট্যান্সের সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার

চলতি মাসে রেমিট্যান্সের সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট: চলতি মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৬৮ লাখ ডলার রেমিট্যান্স।১৮ জুন বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।তিনি বলেন, চলতি জুন মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮১ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭৫ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৪৫৭ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৮ দশমিক ১০ শতাংশ।এর আগে গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

১৮ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫৫
চট্টগ্রামে যেসব এলাকায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে পানি সরবরাহ

চট্টগ্রামে যেসব এলাকায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে পানি সরবরাহ

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম নগরের হিজড়া খালের কাপাসগোলা ব্রিজের নির্মাণকাজের জন্য চট্টগ্রাম ওয়াসার ৪৫০ মিলিমিটার ব্যাসের এমএস পাইপলাইনের অ্যালাইনমেন্ট পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে ২১ জুন রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টা কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন শাটডাউন (বন্ধ) রাখা হবে।১৭ জুন বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় হিজড়া খালের কাপাসগোলা ব্রিজের কাজের জন্য এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।এ সময় আরাকান রোড ও তৎসংলগ্ন এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, বাদুরতলা, নবাব সিরাজদ্দৌলা রোড ও আশপাশের এলাকা, চকবাজার, চন্দনপুরা, বাকলিয়া, আন্দরকিল্লা, খাজা রোড ও তৎসংলগ্ন এলাকা, শাহ আমানত সেতু সংযোগ সড়ক ও আশপাশের এলাকা, কেবি আমান আলী রোড, রাহাত্তারপুল, মিয়া খান নগর রোড, কালামিয়া বাজার, করলক আবাসিক, তুলাতলী ও রাজাখালী এলাকায় পানি সরবরাহ বিঘ্নিত হবে।সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। পাশাপাশি আগাম প্রয়োজনীয় পরিমাণ পানি সংরক্ষণ করে রাখার জন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে।সূত্র: নিউজ ২৪

১৭ জুন ২০২৬ দুপুর ০১:৩৭:৪৬
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতাসহ অন্তত তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে কোরিয়া জেলার সোনহাত থানার নওগাইন গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় একটি পক্ষের সঙ্গে বালু মহাল নিয়ন্ত্রণ ও অবৈধ চাঁদা আদায় নিয়ে চলমান বিরোধই এই হত্যাকাণ্ডের কারণ বলে অভিযোগ করা হয়েছে।নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিং। অভিযোগ অনুযায়ী, তাকে একটি ফরচুনার এসইউভিতে আটকে রেখে চারপাশে ট্রাক দিয়ে ঘিরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন নেভার পর ঘটনাস্থল থেকে তারসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।অন্য দুই নিহত হলেন বীরেন্দ্র সিং ও নগেন্দ্র সিং। ঘটনায় আহত মায়াঙ্ক সিং বর্তমানে বিলাসপুরের অ্যাপোলো হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন অক্ষত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী ও মন্নু ত্রিপাঠী। এ ঘটনায় মোট নয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, এলাকায় বালু উত্তোলনের ইজারা নিয়ন্ত্রণ ও পরিবহন থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ভারত সিংয়ের পরিবার ও প্রতিপক্ষ বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের মধ্যে এই সংঘাত কয়েক মাস ধরে তীব্র আকার ধারণ করে।প্রত্যক্ষদর্শী ও তদন্তকারীদের বরাতে জানা গেছে, নিহতদের গাড়ি চারদিক থেকে ট্রাক দিয়ে ঘিরে ফেলে পালানোর পথ বন্ধ করা হয় এবং এরপর আগুন ধরিয়ে দেওয়া হয়।স্থানীয় জনপ্রতিনিধি ও রাজ্যের রাজনৈতিক নেতারা ঘটনাটিকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।সূত্র: এনডিটিভি

১৮ জুন ২০২৬ বিকাল ০৫:১০:১৭
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৮:০৬

জামিন চাইতে আদালতে হাজির হলেন পরীমনি
জামিন চাইতে আদালতে হাজির হলেন পরীমনি
২৭ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৩৩:৩২


মারা গেছেন চিত্র নায়িকা অঞ্জনা
মারা গেছেন চিত্র নায়িকা অঞ্জনা
৪ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:০৯:৪১

মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন
মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন

বিনোদন প্রতিবেদক: সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা বেশ আলোচনায় এসেছে। কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাঁর কাছে ১৪ বোতল অ্যালকোহল পাওয়ার পরও নাকি কোনো আইনিব্যবস্থা গ্রহণ না করেই রহস্যজনকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় শুধু মেহজাবীনই নন, তাঁর সঙ্গে ছিলেন স্বামী পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব ও নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।মাদককাণ্ডের বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। এর প্রেক্ষিতে রোববার (২২ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে অভিনেত্রী অভিযোগ করেন, তাঁকে টার্গেট করে বারবার মানহানির চেষ্টা করা হচ্ছে।মেহজাবীনের ভাষ্য, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’যোগ করে তিনি বলেন, ‘আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’বর্তমানে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মেহজাবীন। তিনি লেখেন, ‘সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক শিল্পীদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়।’নারীদের ওপর সাইবার হামলার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, ‘নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।’সবশেষে মেহজাবীন বলেন, ‘আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন।’

২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৯:৫৪
বলিউড অভিনেতা মনোজ কুমার আর নেই
বলিউড অভিনেতা মনোজ কুমার আর নেই

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা মনোজ কুমার মারা গেছেন। ৪ এপ্রিল শুক্রবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।চিকিৎকরা জানিয়েছেন, তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগজনিত জটিলতা। এ ছাড়া দ্বিতীয় কারণ ছিল ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস।জানা যায়, ১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের (বর্তমান খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান) অ্যাবটাবাদ শহরে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। তার আসল নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী। মনোজ কুমার ১৯৫৭ সালে বলিউডে পা রাখেন ফ্যাশন শো’র মাধ্যমে। এরপর ১৯৬১ সালে ‘কাঁচ কি গুড়িয়া’,‘পুরব অউর পশ্চিম’ এবং ‘ক্রান্তি’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন।

৪ এপ্রিল ২০২৫ দুপুর ১২:২৩:৫৪

আলোকচিত্রীদের দেখে রেগে গেলেন সারা
আলোকচিত্রীদের দেখে রেগে গেলেন সারা
১ এপ্রিল ২০২৪ দুপুর ১২:০৫:৫৯

চলে গেলেন কিংবদন্তি গায়ক পঙ্কজ উদাস
চলে গেলেন কিংবদন্তি গায়ক পঙ্কজ উদাস
২৬ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:০৮:৫৮

পুলিশে নিয়োগ পরীক্ষায় সানি লিওনের ছবি!
পুলিশে নিয়োগ পরীক্ষায় সানি লিওনের ছবি!
১৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:১১:৪১



৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’
৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’
১১ মার্চ ২০২৪ সকাল ১০:১১:৪৫

হলিউডে অভিষেক হচ্ছে ওবামাকন্যা মালিয়ার
হলিউডে অভিষেক হচ্ছে ওবামাকন্যা মালিয়ার
২২ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:৪৭:৩২

আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন যারা
আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কে বসেছিল ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের এবারের আসর। সেখানে বিশ্বের সেরা টিভি শোগুলিকে সম্মানিত করা হয়েছে। যার মধ্যে ২১টি দেশ থেকে প্রতিযোগীদের মনোনীত করা হয়েছিল।এবার এমি জিতে চমক দেখিয়েছে ‌‘ড্রপস অফ গড’। এটি সেরা ড্রামা সিরিজ হিসেবে জিতেছে। টিমোথি স্পল সেরা অভিনেতা হিসেবে জিতেছেন এমি। সেরা অভিনেত্রী হিসেবে জয়ী হয়েছেন আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং। ‘ডিভিশন প্যালার্মো’ সেরা কমেডি সিরিজ হিসেবে জিতেছে। ‘লিবেস কিন্দ’ জিতেছে সেরা মিনিসিরিজের স্বীকৃতি।‘ড্রপস অফ গড’ একটি ফ্রেঞ্চ-আমেরিকান-জাপানী মাঙ্গা অভিযোজন। অ্যাপল টিভি+ তে আশির দশকের গল্পে অস্ট্রেলিয়ান সিরিজ ‘দ্য নিউজরিডার’, আর্জেন্টিনার আমাজন প্রাইম ভিডিওর গুপ্তচর থ্রিলার ‘ইওসি’, ‘দ্য রিগ্রেটফুল স্পাই’ এবং ভারতের ডিজনি+/হটস্টারের সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-কে পরাজিত করে ‘ড্রপস অব গড’ পুরস্কার জিতে নিয়েছে।ব্রিটিশ অভিনেতা টিমোথি স্পল সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছে ‘দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট’ সিরিজে অভিনয়ের জন্য। তিনি ব্রাজিলের অভিনেতা জুলিও আন্দ্রাদে, ফ্রান্সের লরেন্ট লাফিট এবং তুরস্কের হালুক বিলগিনারের সঙ্গে প্রতিযোগিতা করেছিলেন।আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং সেরা অভিনেত্রী হয়েছেন ‘হাঙ্গার’ সিরিজে অভিনয় করে। তার সঙ্গে মনোনীত অন্য প্রতিযোগীরা ছিলেন যুক্তরাজ্যের জেসিকা হাইনস, ফ্রান্সের সারা গিরাউদো এবং মেক্সিকোর আদ্রিয়ানা বারাজা।সেরা কমেডি ক্যাটেগরিতে আর্জেন্টিনার ‘ডিভিশন প্যালার্মো’ পুরস্কৃত হয়েছে। এই কমেডি সিরিজটি একদল লোকের গল্প, যারা সামাজিক সংখ্যালঘুদের থেকে একত্রিত হয়ে একটি পাড়া রক্ষা গার্ড গঠন করে। ‘ডিভিশন প্যালার্মো’ অস্ট্রেলিয়ার ‘ডেডলক’, দক্ষিণ কোরিয়ার ‘ডেইলি ডোজ অফ সানশাইন’ এবং ফ্রান্সের ‘এইচপিআই’ সিরিজকে পরাজিত করে জয় লাভ করেছে।ভারতীয় কমেডিয়ান এবং অভিনেতা বির দাস ২০২৩ সালে নেটফ্লিক্স স্পেশাল ল্যান্ডিং এর জন্য আন্তর্জাতিক এমি পুরস্কার জিতেছিলেন। এ বছর এই পুরস্কারের অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ওমর সাই, প্রযোজক মাইকেল প্রেসম্যান এবং অভিনেত্রী জেন সিমুর। সাই ফরাসি টিভি প্রতিষ্ঠান গোমন্তের সিইও সিডনি ডুমাসকে ইন্টারন্যাশনাল এমি ডিরেক্টোরেট অ্যাওয়ার্ড প্রদান করেন, এবং প্রখ্যাত হলিউড শো-রানার ডেভিড ই. কেলি তার ইন্টারন্যাশনাল এমি ফাউন্ডার্স অ্যাওয়ার্ড প্রেসম্যানের হাত থেকে গ্রহণ করেন।২০২৪ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের পুরস্কৃত তালিকা:সেরা ড্রামা সিরিজবিজয়ী : ড্রপস অফ গড (ফ্রান্স)দ্য নিউজরিডার – সিজন ২ (অস্ট্রেলিয়া)দ্য নাইট ম্যানেজার (ভারত)ইওসি, দ্য রিগ্রেটফুল স্পাই – সিজন ২ (আর্জেন্টিনা)সেরা কমেডিবিজয়ী : ডিভিশন প্যালার্মো (আর্জেন্টিনা)ডেইলি ডোজ অফ সানশাইন (দক্ষিণ কোরিয়া)ডেডলক (অস্ট্রেলিয়া)এইচপিআই – সিজন ৩ (ফ্রান্স)সেরা মিনিসিরিজবিজয়ী : লিবেস কিন্দ [ডিয়ার চাইল্ড] (জার্মানি)অ্যান্ডারসন স্পাইডার সিলভা (ব্রাজিল)ডেফ ভয়েস (জাপান)দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট (যুক্তরাজ্য)সেরা অভিনেতাবিজয়ী : টিমোথি স্পল ইন দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট (যুক্তরাজ্য)জুলিও আন্দ্রাদে ইন লিভিং অন এ রেজরের এজ (ব্রাজিল)হালুক বিলগিনার ইন সাহসিয়েত (তুরস্ক)লরেন্ট লাফিট ইন টাপি (ফ্রান্স)সেরা অভিনেত্রীবিজয়ী : আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং ইন হাঙ্গার (থাইল্যান্ড)আদ্রিয়ানা বারাজা ইন এল উলটিমো ভাগন (মেক্সিকো)সারা গিরাউদো ইন টুট ভা বিয়েন (ফ্রান্স)জেসিকা হাইনস ইন থের শি গোজ (যুক্তরাজ্য)ডকুমেন্টারিবিজয়ী : অটো ব্যাক্সটার: নট আ ফ** হরর স্টোরি (যুক্তরাজ্য)দ্য বিলিয়নেয়ার, দ্য বাটলার অ্যান্ড দ্য বয়ফ্রেন্ড (ফ্রান্স)দ্য এক্সাইলস (সিঙ্গাপুর)ট্রানসো (ব্রাজিল)স্পোর্টস ডকুমেন্টারিবিজয়ী : ব্রাউন: দ্য ইমপসিবল ফর্মুলা ১ স্টোরি (যুক্তরাজ্য)টান সারকাস দে লা নুবেস (মেক্সিকো)ট্যুর দে ফ্রান্স (ফ্রান্স)হু আই অ্যাম প্যারালিম্পিক (জাপান)নন-স্ক্রিপ্টেড এন্টারটেইনমেন্টবিজয়ী : দ্য রেস্টুরেন্ট দ্যাট মেকস মিস্টেকস (বেলজিয়াম)দ্য সামিট (অস্ট্রেলিয়া)দ্য ব্রিজ সাউথ আফ্রিকা (দক্ষিণ আফ্রিকা)এনিথিং গোয়েজ (মেক্সিকো)কিডস : অ্যানিমেশনবিজয়ী : ট্যাবি মকট্যাট (যুক্তরাজ্য)ওয়েক আপ, কার্লো! (ব্রাজিল)মিস্ট্রি লেন (ফ্রান্স)শার্কডগ – সিজন ৩ (সিঙ্গাপুর)কিডস : ফ্যাক্টুয়ালবিজয়ী : দ্য সিক্রেট লাইফ অফ ইউর মাইন্ড (মেক্সিকো)মাই লাইফ: ইভা’স হ্যাভিং আ বল (যুক্তরাজ্য)দ্য তাকালানি সেসামি বিগ ফিলিংস স্পেশাল (দক্ষিণ আফ্রিকা)লিভিং লাইব্রেরি (নেদারল্যান্ডস)

২৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:২৭:৩১
আইসিইউতে ভর্তি শিল্পী মুস্তাফা মনোয়ার

বিনোদন ডেস্ক: দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার চারদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন। নিউমোনিয়াজনিত সংক্রমণ ও শারীরিক জটিলতার কারণে তার শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।শিল্পীর স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে জানান, ১৪ জুন তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। তখন তার রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন মুস্তাফা মনোয়ার। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল। কিছুটা সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি।মুস্তাফা মনোয়ার বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি আর্ট কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে টেলিভিশনে শিশুদের জন্য পাপেট শো ও বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান।তার উল্লেখযোগ্য স্বীকৃতির মধ্যে রয়েছে ২০০৪ সালের একুশে পদক এবং ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘সুলতান স্বর্ণপদক’।

১৮ জুন ২০২৬ বিকাল ০৩:৫৬:৪০
মেসিকে দলে নেওয়ার রসিকতা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

মেসিকে দলে নেওয়ার রসিকতা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে গিয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দলে নেওয়ার কথা হাস্যরস করে বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।১৭ জুন বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্রাজিল দলের পারফরম্যান্স বিবেচনায় তিনি মেসিকে চুক্তিবদ্ধ করার কথা ভাবছিলেন। এ মন্তব্যকে তিনি মজার ছলে করেন বলে জানানো হয়েছে।এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১–১ গোলে ড্র করে ব্রাজিল। ম্যাচে দলের পারফরম্যান্সে বেশ কিছু দুর্বলতা চোখে পড়ে, যা নিয়ে সমালোচনাও তৈরি হয়েছে।লুলা দা সিলভা বলেন, মরক্কো শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায় ড্রকে খুব বড় ব্যর্থতা হিসেবে দেখার প্রয়োজন নেই। তিনি আরও মন্তব্য করেন, যখন ব্রাজিলকে নিয়ে বেশি সন্দেহ করা হয়, তখনই তারা ভালো ফল করে। এবারও তেমন কিছু ঘটতে পারে।এদিকে, ব্রাজিল দলের পরবর্তী ম্যাচ হাইতির বিপক্ষে। দলটির তারকা ফরোয়ার্ড নেইমার অনুশীলনে ফিরেছেন। দীর্ঘ চোট ও অনিয়মিত ফর্মের কারণে তার মাঠে ফেরার সময় এখনও নিশ্চিত নয়।

১৮ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৩৭
জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের সভাপতি মাহিম, সম্পাদক ফয়সাল
জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের সভাপতি মাহিম, সম্পাদক ফয়সাল

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যের উপর বাস্তব জ্ঞান ও গবেষণার দৃঢ় চর্চা করার উদ্দেশ্যেই ২০২৩ সালের ১২ মার্চ থেকে জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের যাত্রা শুরু হয়।গত ২ সেপ্টেম্বর সোমবার ক্লাবের দ্বিতীয় নির্বাহী কমিটি ঘোষণা কর হয়, যেখানে সভাপতির দায়িত্ব নেন আবদুল্লাহ আল মাহিম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন মো. ফয়সাল আহমেদ।এছাড়াও সহ-সভাপতি সাদিয়া হোসেন, কোষাধ্যক্ষ মাইনুদ্দিন আহমেদ সাগর, দপ্তর ও প্রচারে যথাক্রমে মুক্তা বর্মন ও ফজলে আজিম মিয়াদসহ অনুষ্ঠান পরিচালকের দায়িত্ব নেন মেহেদী হাসান রাব্বি।কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পান জামিউল আলম, সাব্বির হোসেন ফাহিম, হাসনাহেনা জেরিন এবং নুজাত তাবাসসুম।একাডেমিক পারদর্শিতা, সমন্বয় ও গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহী করে তাদেরকে জ্ঞানকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে শক্তিশালী করাই এই কমিটির গুরুদায়িত্ব বলে জানান নবগঠিত কমিটির দায়িত্ব প্রাপ্তরা।

৪ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:০৫:১৬
ডা. অপূর্বর নতুন বই ‘মন ও মস্তিষ্ক’
ডা. অপূর্বর নতুন বই ‘মন ও মস্তিষ্ক’
১১ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫২:২০

খোকসায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব
খোকসায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব।২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলার গ্লোরিয়াস কিন্ডারগার্টেন স্কুল ক্যাম্পাসে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে পৃথক পৃথক ১৫টি স্টলে শিক্ষার্থী ও অভিভাবকরা নানা রকম পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন।উৎসবে প্রদর্শিত পিঠার মধ্যে ছিল পরিচিত ও নতুন ধাঁচের শতাধিক বাহারি পিঠাপুলি। প্রতিটি পিঠার ওপরে নাম ও মূল্য উল্লেখ করা ছিল। পিঠার নামগুলোও ছিল বেশ আকর্ষণীয়। শিশু শিক্ষার্থীরা বাবা-মায়ের হাত ধরে স্টল ঘুরে ঘুরে পিঠা দেখেন, নতুন পিঠা সম্পর্কে জানেন এবং স্বাদ গ্রহণ করেন। এতে পুরো স্কুল প্রাঙ্গণ রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।উৎসবে ভাপা পিঠা, দুধপুলি, আওলা কেশরি, পুলি, খিরুলি, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ পিঠা, চিতই, কানমুচরি, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ক্ষির, মুঠা পিঠা, রসগোলাপ ও কেকসহ শতাধিক ধরনের পিঠা প্রদর্শিত হয়। জানা-অজানা পিঠার সঙ্গে পরিচিত হতে পেরে শিক্ষার্থীরা ছিল দারুণ উচ্ছ্বসিত।শীতকালীন ঐতিহ্যবাহী পিঠার এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও। তারা প্রতি বছর এ ধরনের আয়োজনের দাবি জানান।পিঠা উৎসবে এশিয়ান টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি পুলক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান।প্রতিষ্ঠানের অধ্যক্ষ বদিউজ্জামাল দুর্জয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শাহবুদ্দিন, মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপালী ঘোষ, মরহুম আজিজুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান উম্মে সাইমা সাদিয়া, লোটাস চক্ষু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বিশ্বাস, মধু’স ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর পার্থ সারথী ঘোষ এবং জার্নাল ভিশন২৪-এর নির্বাহী সম্পাদক নাজমুল হাসান।এ সময় অধ্যক্ষ বদিউজ্জামাল দুর্জয় বলেন, ‘শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি গ্রামীণ সংস্কৃতির চর্চা ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করতেই এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আমরা নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করে আসছি।’

৩০ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫২:৩৯
কিডনিতে যে কারণে বারবার পাথর হতে পারে

লাইফস্টাইল ডেস্ক: কিডনিতে পাথর হওয়া একটি সাধারণ মূত্রসংক্রান্ত সমস্যা। এছাড়াও নারীদের তুলনায় পুরুষদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেশি। অনেকেই আছেন, যাদের ক্ষেত্রে বারবার কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থেকে যায়। কেন এমনটা হয়, সে সম্পর্কে আমরা বেশিরভাগই জানি না।বিশেষজ্ঞদের মতে, বারবার কিডনিতে পাথর হওয়ার পেছনে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন কারণ থাকে, যেমন- অপর্যাপ্ত পানি পান, খাদ্যাভ্যাস, স্থূলতা, বিপাকীয় ব্যাধি এবং পারিবারিক ইতিহাস। অনেকের ক্ষেত্রে শরীর স্বাভাবিকভাবেই ক্যালসিয়াম, অক্সালেট বা ইউরিক অ্যাসিডের মতো পাথর সৃষ্টিকারী পদার্থ উচ্চ মাত্রায় নিঃসরণ করে, যা তাদের পুনরায় পাথর হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।পাথর অপসারণের পরেও প্রতিরোধ কেন জরুরিবেশিরভাগ মানুষের ধারণা যে পাথর অপসারণ করাই সমস্যার শেষ। দুর্ভাগ্যবশত, কিডনি পাথর অপসারণ করা হলেও ঝুঁকি থেকে যায়। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করলে পাথর তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পুনরাবৃত্তির অন্যতম প্রধান কারণ হলো প্রতিরোধমূলক ব্যবস্থা উপেক্ষা করে শুধু মাত্র কিডনি পাথর অপসারণের দিকে মনোযোগ দেওয়ার প্রবণতা।কিডনিতে বারবার পাথর হওয়া কীভাবে প্রতিরোধ করবেনযেসব রোগীর বারবার কিডনি পাথর হওয়ার ইতিহাস আছে, যাদের উভয় কিডনিতে পাথর, একাধিক পাথর বা খুব বড় পাথর রয়েছে, তাদের পাথর তৈরির অন্তর্নিহিত কারণ শনাক্ত করার জন্য রক্ত ​​এবং মূত্র পরীক্ষা করানো উচিত। এই রোগীদের একজন ইউরোলজিস্টের সঙ্গে পরামর্শ করা উচিত, কারণ মূল কারণ শনাক্ত করা ভবিষ্যতে পাথর তৈরির ঝুঁকি কমাতে উল্লেখযোগ্যভাবে সাহায্য করতে পারে।* শরীরে পর্যাপ্ত পানি বজায় রাখুন। দ্য ল্যানসেট-এ প্রকাশিত একটি র‍্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল দেখায় যে, সঠিক হাইড্রেশন কিডনি পাথর প্রতিরোধ করতে পারে।* অতিরিক্ত লবণ গ্রহণ সীমিত করুন এবং লবণের পরিমাণ না বাড়িয়ে স্বাদ বাড়ানোর জন্য ভেষজ ও মসলার মতো স্বাস্থ্যকর বিকল্প ব্যবহার করুন।* সুষম খাদ্যতালিকা বজায় রাখুন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেস-এর মতে, ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন (DASH) ডায়েট অনুসরণ করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কার্যকরভাবে কমে।

১৮ জুন ২০২৬ বিকাল ০৪:৪৪:৫৫
কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, ফুড ভ্যালু হাই: কৃষিমন্ত্রী

কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, ফুড ভ্যালু হাই: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশে কাঁঠাল দিয়ে শিঙাড়া, সমুচা ও কাবাবসহ বিভিন্ন ফুড প্রোডাক্ট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কাঁঠালভিত্তিক এসব পণ্যের পুষ্টিগুণ বেশি এবং আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা বাড়ছে।১৮ জুন বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে জাতীয় ফল মেলা–২০২৬ উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী জানান, দেশে এখন কাঁঠাল দিয়ে শিঙাড়া, সমুচা ও কাবাবসহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে, যেগুলোর পুষ্টিমান তুলনামূলকভাবে বেশি। তার ভাষায়, এসব পণ্যের “ফুড ভ্যালু হাই”।তিনি আরও বলেন, কাঁঠালভিত্তিক পণ্য উৎপাদন ও প্রযুক্তি নিয়ে বিশ্বের কয়েকটি দেশ ইতোমধ্যে বাংলাদেশ থেকে তথ্য ও সহযোগিতা চেয়েছে। এসব দেশ কাঁঠাল দিয়ে নতুন ধরনের খাদ্যপণ্য তৈরিতে আগ্রহ দেখাচ্ছে।মন্ত্রী জানান, দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা এখন ফল প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন, যা কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করছে।রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে আম, আনারস ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে এবং চলতি বছরে কাঁঠাল রপ্তানি আরও বৃদ্ধি পাবে। এছাড়া চীনের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশ ফল রপ্তানিতে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে কৃষিখাতে বরাদ্দ কমেছে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কৃষিখাতে বরাদ্দ কমেনি বরং আগের বছরের তুলনায় ১০ শতাংশের বেশি বেড়েছে। তার দাবি অনুযায়ী, প্রণোদনা ও উন্নয়ন বাজেটসহ কৃষিখাতে মোট বরাদ্দ আরও বৃদ্ধি পেয়েছে।সূত্র: দৈনিক ইত্তেফাক

১৮ জুন ২০২৬ দুপুর ০২:৩৮:১৩